কালীগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

গ্রেফতারনাশকতার আশঙ্কায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, শহরের আড়পাড়ায় জামায়াতের গোপন বৈঠক চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় অন্য জামায়াত সদস্যরা পালিয়ে গেলে পুলিশ সেক্রেটারি শহিদুজ্জামানকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় নাশকতামূলক ৫ টি মামলা  রয়েছে।
/জেবি/ এমএনএইচ/