মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সীমান্তের গাতীপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বাবলু মোড়ল বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃত আতিয়ার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গাতীপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বাবলু মোড়লকে আটক করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।