শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তাকে আটক করা হয়। আটক রাশেদুল ইসলাম চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. এম সারোয়ার হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন একজন সশস্ত্র সন্ত্রাসী চাঁচড়া এলাকায় ঘোরাফেরা করছে। এরপর অভিযান চালিয়ে তাকে আটক এবং তার কাছ থেকে একটি বিদেশি রিভালবার করা উদ্ধার হয়।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।