শনিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে চুকনগর-যশোর সড়কের হীরামণ সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে। বাসটি আটক করেছে চুকনগর হাইওয়ে থানা পুলিশ। দুর্ঘটনায় নিহতরা হলো, ডুমুরিয়া উপজেলা রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে ভ্যানচালক সাব্বির আহম্মেদ শেখ (১৪) ও রাকিবুল ইসলাম শেখ (৭)। এই সময় গুরুত্বর আহত হন তাদের মা নাছিমা বেগম (৩৫)।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুকনগর থেকে ছেড়ে যাওয়া খাদিজা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-১৩০০) চুকনগর-যশোর সড়কের হীরামণ সিনেমা হলের সামনে বিপরিত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকের ছোটো ভাই রাকিবুলের মৃত্যু হয়। গুরুত্বর আহত ভ্যানচালক সাব্বিরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।