এছাড়া এবতেদায়ি সমাপনীতে ৯৮ দশমিক ৯০ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। এই পরীক্ষায় অংশ নেয় ৬ হাজার ৮৩২ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান। তিনি জানান, প্রাথমিক সামপনীতে বালক ২২ হাজার ৪৭ জন এবং বালিকা ২৪ হাজার ৩২৬ জন অংশ নেয়।
এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৬০১ জন। এবতেদায়ি পরীক্ষায় ৩ হাজার ২৯৮ জন বালক এবং ৩ হাজার ৫৩৪ জন বালিকা অংশ নেয়। জিপিএ ৫ এর সংখ্যা ৮৫।
তিনি জানান, প্রাথমিক সমাপনীতে গত বছরের তুলনায় এ বছর ফল ভাল হয়েছে। গত বছর পাশের হার ছিল ৯৮ দশমিক শুন্য ৭। জিপিএ ৫ পেয়েছিল ৪ হাজার ২২৬ জন।
/এনএস/