মাগুরায় সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

মাগুরা-যশোর মহাসড়কের ভায়না এলাকায় যাত্রীবাহী বাস উল্টে রকিবুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন। নিহত রকিবুলের বাড়ি  মাগুরা সদর উপজেলার উমেদপুরে। তিনি মার্কেন্টাইল ব্যাংকের যশোর শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টায় মাগুরা থেকে বেপরোয়া গতিতে আসা যশোরগামী যাত্রীবাহী একটি বাস মাগুরা শহরেরর ভায়না এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই রকিবুল মারা যান। এ ঘটনায় গুরুতর আহতদের মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হোসেন জানান, অভিযোগ এসেছে কম বয়সী একজন হেলপার বাস চালাচ্ছিলেন। এ ব্যাপারে একটি মামলাও হয়েছে। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। লাশ ময়নাতদন্তের  জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এআর/