চুয়াডাঙ্গা সদর থানার এসআই আবু জাহের ভূঁইয়া জানান, নূরনগর মোড়ে দু’দল যুবক সদ্যসমাপ্ত পৌর নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ঠাকুরপুর গ্রামের হারেজউদ্দিনের ছেলে মোহাম্মদ লিটন (৩০), মরহুম আফছার আলীর ছেলে মোহাম্মদ স্বপন (২৮) ও হাজারী বিশ্বাসের ছেলে বজলুর রহমান (৪৮) আহত হন।
আহতদের মধ্যে লিটন ও স্বপনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বজলুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাসুদ রানা জানান, হাসপাতালে ভর্তি হওয়া দু’জন আশঙ্কামুক্ত।
এস আই আবু জাহের ভূঁইয়া জানান, ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। কেউ থানায় এসে কোনও অভিযোগও করেনি।
/এমপি/