করোনাভাইরাসের উপসর্গ জ্বর, সর্দি ও কাশি নিয়ে বুধবার (০৯ জুন) সকালে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন আম্বিয়া বেগম (৪৫) নামে এক নারী।
নিবন্ধন করেন করোনার অ্যান্টিজেন পরীক্ষার জন্যও। কিন্তু পরীক্ষার আগেই তার মৃত্যু হয়।
হাসপাতালের নারী ওয়ার্ডে বেলা সাড়ে ১১টার দিকে আম্বিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কর্তব্যরত চিকিৎসক দেবব্রত সাহা বিষয়টি নিশ্চিত করেন।
তবে তিনি করোনায় মারা গেছেন কি-না, সেটি নিশ্চিত করে বলতে পারেননি এ চিকিৎসক। আম্বিয়া বেগম উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি গ্রামের মো. জাহাঙ্গীর খায়ের স্ত্রী বলে জানা গেছে।
এদিকে, আজ মোংলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।