লোকালয়ে বাঘের থাবা

bagerhatবাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বড়ইতলা গ্রামে সুন্দরবনের বাঘ ঢুকে দুটি গরু ধরে নিয়ে গেছে। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবন পুর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের বড়ইতলা ক্যাম্প এলাকা থেকে লোকালয়ে ঢুকে পড়ে  বাঘ। খবর পেয়ে জিউধরা ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মো. আবুল কাশেম মল্লিক বন বিভাগের একটি টিমসহ  গ্রামবাসীকে নিয়ে সুন্দরবনের ভেতর প্রবেশ করেন। এ সমিয় তিনি একটি গরুকে মৃত ও অপরটিকে আহত অবস্থায় দেখতে পান। আহত গরুটি বড়ইতলা গ্রামের হাবিব শেখের এবং মৃত গরুটি নূরুল হক শেখের।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন শনিবার বিকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গরু ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। সুন্দরবনের ভেতরে খাদ্যাভাব দেখা দিলে মাঝে মধ্যে বাঘ গ্রামে প্রবেশ করতে পারে বলে ধারণা তার।
/এমপি/