কবীর খান নড়াইল পৌরসভার বরাশুলা গ্রামের খান পাড়ার ইদ্রিস খানের ছেলে।
তার প্রতিবেশী আনোয়ার খান জানান,কবীর খানের স্ত্রী আসমা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। শনিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্বশুর বাড়ি যশোরের বসুন্দিয়ায় তার স্ত্রী মারা যান। স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর কবীর খান রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে কীটনাশক পান করেন। প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাদের সোনিয়া খানম (২২) ও রাকিব খান (১৮) নামে দুটি সন্তান আছে।
নড়াইল সদর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জিল্লুর রহমান জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
/জেবি/এসএম/