কুষ্টিয়ায় করোনা আক্রান্ত আরও ১৩ রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরআগে, সোমবার করোনা ও উপসর্গ নিয়ে জেলায় ২০ জন মারা গেছেন।
সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতদের মধ্যে কুষ্টিয়া সদর হাসপাতালে চার জন, কুমারখালী ও ভেড়ামারায় দুই জন কর, খোকসা ও মীরপুরে একজন করে এবং দৌলতপুরে তিন জন মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৩২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৫ দশমিক ৩৮ শতাংশ।