সীমান্ত থেকে ডজন স্বর্ণের বারসহ আটক ১

স্বর্ণের বার (প্রতীকী ছবি)

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ১২টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। সোমবার সাড়ে ১০টার দিকে স্বর্ণের বারসহ জয়দেব ঘোষ (৫৫) নামের ওই পাচারকারীকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন।

বিজিবির এই কর্মকর্তা জানান, জয়দেব ঘোষ পাচারের উদ্দেশ্য সোনাগুলো নিয়ে ভোমরা বন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পথে তাকে আটক করে দেহ তল্লাশি করে বিজিবি। তার বহন করা স্বর্ণের ভর এক কেজি।

সে দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করছে বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।

/জেবি/এইচকে/