করোনা ও উপসর্গ নিয়ে যশোরে আরও ১১ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত ছিলেন পাঁচ জন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ছয় জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেডজোনে ভর্তি রয়েছেন ১৬১ জন এবং ইয়েলোজোনে আছেন ৭৪ জন রোগী।

এদিকে, বৃহস্পতিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৫৬৭ নমুনা পরীক্ষায় ২৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৩ দশমিক ৭৩।