করোনা ও উপসর্গে এক হাসপাতালেই ১৭ মৃত্যু

মাত্র একদিনের ব্যবধানে যশোর জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে রোগী মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১৭ জন। এর আগের দিন মারা গিয়েছিল সাত জন, যা ছিল এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ১২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচ জন।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল ককর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৬২ জন এবং ইয়েলো জোনে ৬৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে  ভর্তি হয়েছেন ৩৮ এবং ইয়েলো জোনে ৩৭ জন।