বেনাপোল সীমান্তে অনুপ্রবেশকালে আটক ২৩

বেনাপোল সীমান্তে অনুপ্রবেশকালে আটক ২৩বেনাপোল পোর্ট থানার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরে আসার সময় ২৩ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় কোন ও পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার ভোরে ভারত সীমান্তবর্তী গ্রাম বড় আঁচড়ার চেকপোস্ট অঞ্চলের রেল লাইন পোস্টের পাশে মেহেগনীবাগান এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ রয়েছে। তাদের বাড়ি যশোর, বরিশাল ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।
বিজিবি জানায়,পাচারকারীরা অবৈধভাবে বেশ কিছু বাংলাদেশি নারী-পুরুষকে ভারত থেকে বাংলাদেশে ঢুকাবে বলে সংবাদ পায় বিজিবি। এই সংবাদেরভিত্তিতে সীমান্তে টহল দেয় বিজিবি। ভোরের দিকে পাচারকারীরা যখন তাদের বাংলাদেশে পাঠাচ্ছিল তখন বিজিবি সদস্যরা ২৩ নারী-পুরুষকে আটক করে। এ সময় কৌশলে পালিয়ে যায় পাচারকারীরা।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল হামিদ জানান, আটক হওয়া বাংলাদেশিরা বিভিন্ন সময়ে ভালো কাজের আশায় দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল। অবৈধ পারাপারে অভিযোগ দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান,অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে মামলা দিয়ে দুপুরে তাদের যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

/জেবি/এসএম/