চুয়াডাঙ্গায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালক মারা গেছেন। শনিবার (৩০ অক্টোবর) রাতে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার ওই চালকের নাম আব্দুস সামাদ। তার বাবার নাম মৃত ইয়াসিন আলী।
স্বজনরা জানান, দুই সন্তানের জনক আব্দুস সামাদ শনিবার রাতে কাজ শেষে ইজিবাইক নিয়ে বাড়ি ফেরেন। এ সময় তিনি ইজিবাইকে চার্জ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্য হয়। সামাদের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।