নির্বাচনি সহিংসতায় প্রাণ গেলো ২ ভাইয়ের

মেহেরপুরের গাংনী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন—জাহারুল ইসলাম ও শাহাজুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, সকালে ইউপি সদস্য পদপ্রার্থী আতিয়ার রহমান ও টুটুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে টুটুল গ্রুপের সমর্থক দুই ভাই জাহারুল ও শাহাজুল নিহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে