সাতক্ষীরা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন এবং মেম্বার পদে দুই সাংবাদিক নির্বাচিত হয়েছেন।
সদরের শিবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাংবাদিক এসএম আবুল কালাম আজাদ (প্রতীক আনারস) সাত হাজার ৪৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শওকত আলী (প্রতীক নৌকা) তিন হাজার ৮১৭ ভোট পান। আবুল কালাম আজাদ সাতক্ষীরার স্থানীয় দৈনিক দৃষ্টিপাতে কাজ করছেন।
এদিকে সদরের ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল হাকিম (প্রতীক ফুটবল) এবং ১৪ নম্বর ফিংড়ি ইউনয়নের ৭ নম্বর ওয়ার্ডে আবু ছালেক (প্রতীক তালা) মেম্বার পদে নির্বাচিত হয়েছেন। আব্দুল হাকিম সাতক্ষীরার স্থানীয় দৈনিক কালের চিত্র এবং আবু ছালেক স্থানীয় দৈনিক কাফেলায় কাজ করছেন।
সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।