নাশকতার অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিনাশকতার পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার পাটকেলঘাটা আল-আমিন মাদ্রাসার অধ্যক্ষ মমতাজ উদ্দিনকে (৬৫) গ্রেফতার করেছে পাটকেলঘাটা থানা পুলিশ। রবিবার বিকালে সাতক্ষীরার তালা উপজেলার খলিশখালি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম আটকের বিষয় নিশ্চিত করে বলেন, মমতাজ উদ্দিনের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় নাশকতার মামলা রয়েছে।
/এআর/