ঝিনাইদহ সদর উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় বাস চাপায় আলামিন হোসেন (৮) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে লক্ষ্মীপুর নতুন বাড়ি জামে মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত আলামিন লক্ষ্মীপুর গ্রামের আহম্মদ ফকিরের ছেলে ও লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, আলামিন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে লক্ষ্মীপুর নতুন বাড়ি জামে মসজিদের সামনে পৌঁছায়। সে সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আলামিন মারা যায়।
ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
/টিএন/আপ: এইচকে/