ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকচাপায় হিমেলা খাতুন (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ বারবাজারে এই দুর্ঘটনা ঘটে। হিমেলা খাতুন উপজেলার পিরোজপুর গ্রামের জালাল উদ্দীনের স্ত্রী। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান জানান, যশোরের দিক থেকে ছেলে হাবিবের মোটরসাইকেলে নিজ বাড়ি পিরোজপুরে ফিরছিলেন হিমেলা খাতুন। সন্ধ্যায় বারবাজার হাইওয়ে থানার সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় চলন্ত একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।