প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী মনে করেন ভারতের সঙ্গে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চলমান সমস্যার দ্রুত সমাধান ঘটতে যাচ্ছে। রবিবার সন্ধ্যায় বেনাপোল সদর পৌরসভায় পৌর মেডিসিন কর্নারের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য রাখাকালে তিনি এ মত প্রকাশ করেন।
তিনি বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে এ বিষয়ক আলাপে আমরা বারবার বসেছি। ওরা আমাদের আশ্বাস দিয়েছেন। কিভাবে দেশ দুটি পানি ব্যবহার করবে তা নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে। ভারত অচিরেই চুক্তি অনুযায়ী তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে।
তিস্তার অমীমাংসিত সমস্যা সমাধানের পাশাপাশি ভারতীয় ভিসার ব্যবস্থাপনা ভবিষ্যতে আরও সহজ করা হবে বলে তিনি আশ্বাস দেন। এ বিষয়ে বলেন, প্রতিটি জেলায় ভিসা সেন্টার চালু করার জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ করা হয়েছে।
উদ্বোধনকৃত পৌর মেডিসিন কর্নারে ষাটোর্ধ্ব ব্যক্তিদের জ্যেষ্ঠ নাগরিক হিসেবে বিশেষ চিকিৎসা সেবা দেওয়া ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হবে।
/এইচকে/