যশোরের বেনাপোল থেকে ২০ পিস (তিন কেজি ৮৯১ গ্রাম) সোনার বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের কেষ্টপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বিজিবি সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো—সীমান্তের পুটখালী গ্রামের লিটন হোসেন (২৫) এবং হাফিজুর রহমান (২৮)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মনজুর-ই-এলাহী জানান, পুটখালী বিওপির টহল দল কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ লিটন ও হাফিজুরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২০ পিস সোনার বার জব্দ করা হয়েছে। এছাড়া তিনটি মোবাইল ফোন ও নগদ ছয় হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়।
আটকদের সোনার বার, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।