শনিবার খুলনা প্রেসক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় গণনা। নির্বাচনে ১১টি পদের মধ্যে ৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে এস এম জাহিদ হোসেন,সহ-সভাপতি পদে দৈনিক সকালের খবরের ব্যুরো প্রধান মল্লিক সুধাংশু এবং কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার কৌশিক দে বাপী, সাংস্কৃতিক সম্পাদক পদে ঢাকা ট্রিবিউনের চিফ ফটো সাংবাদিক শেখ কামরুল আহসান ও দফতর সম্পাদক পদে দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার রাশিদুল আহসান বাবলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রবাহের শাহ আলম, যুগ্ম-সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের খুলনা ব্যুরো প্রধান মো.সামছুজ্জামান শাহীন, কোষাধ্যক্ষ পদে দৈনিক জন্মভূমির চিফ ফটো সাংবাদিক দেবব্রত রায়, নির্বাহী সদস্য পদে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক অভিজিৎ পাল, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন নিয়ামুল হোসেন কচি ও দৈনিক সময়ের খবরের স্টাফ রিপোর্টার সুমন আহমেদ নির্বাচিত হয়েছেন।
/এসএম/