এঘটনায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকা থেকে অপর আসামি খুলনা কেএমপি র দৌলতপুর সড়কের ইয়াছিন গাজী ওরফে শুভ (৫৫) ও খুলনার ফুলতলা উপজেলার খানজাহানপুর এলাকার শেখ সাগর হোসেনকে (৩৫) আটক করেছে । রবিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
মামলার বিবরণে জানা যায়, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান (৬০) সাইনবোর্ড এলাকায় অবস্থিত তার মালিকাধীন বরফ মিল, রাইচ মিল, স’মিলে অপর আসামিদের সহায়তায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে আসছেন যা চুরির সমতুল্য। তাদের ব্যবহৃত বিদ্যুতের ইউনিট ভিত্তিক মূল্য ৮ লাখ ২০ হাজার টাকা। এ খবরের ভিত্তিতে ডিবি পুলিশের সহায়তায় অপরাধের সাথে যুক্ত ২জনকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়।
এদিকে সহযোগীদের আটক করলেও মামলার মূল আসামি উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানকে পুলিশ এখনও আটক করেনি।
কচুয়া থানার ওসি শেখ শমসের আলী মামলার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।
/টিএন/আপ-এআর/