খুলনার ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নির্বাচিত ক্রীড়া সম্পাদক খদকার রকিবুল ইসলাম (৩২) সন্ত্রাসীদর গুলিতে নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী আহত হন। তাকে গুরুতর অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রকিবুল ফুলতলা উপজলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির ছেলে।
ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, বৃহস্পতিবার (১২ মে) রাত ৮টায় রকিবুল তার সদ্য বিবাহিত স্ত্রী পিয়ারি বেগমকে নিয়ে মোটরসাইকেলযােগে যশাের জেলার অভয়নগর থানাধীন দত্তগাতী এলাকায় বেড়াতে যান। এ সময় স্থানীয় আলম মেম্বারের বাড়ির সামনে কয়কজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে। এক পর্যায় তারা রকিবুলের মাথা ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় রকিবুলর স্ত্রী পিয়ারি বেগমও আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলতলা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত ঘােষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য পিয়ারিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রকিবুলের আহত স্ত্রী পিয়ারি বেগম বলেন, স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে দত্তগাতী এলাকায় ঘুরতে গেলে কয়কজন সন্ত্রাসী হামলা চালায়। তারা আমার স্বামীর মাথায় ও বুকে গুলি করে। তিনি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।
এদিকে রকিবুলের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ফুলতলা বাজার বণিক কল্যাণ সােসাইটি। সংগঠনটির পক্ষ থেকে রকিবুলের আত্মার মাগফরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানানো হয়।