কুষ্টিয়ায় বিএনপি ছাড়ছেন নেতাকর্মীরা

কুষ্টিয়া

কুষ্টিয়ায় বিএনপি ছাড়ছেন নেতাকর্মীরা। কেউ কেউ যোগ দিয়েছেন আওয়ামী লীগে। আবার কেউ কেউ অন্য দলে যোগ দিচ্ছেন। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, ক্ষমতাসীন দলের চাপের কারণে নেতামকর্মীদের এই দল ত্যাগ। তবে দলত্যাগীরা বলছেন, মূল্যায়ন না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

বিএনপি নেতা আব্দুল মজিদ বাবলু, রহিম গত মাসে দল থেকে পদত্যাগ করে যোগ দিয়েছেন আওয়ামী লীগে। বাবলু কিংবা রহিম নয়, গত মাসেই জেলার ৩০০ বেশি নেতাকর্মীরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দলীয় সব কর্মকাণ্ড থেকে ইস্তফা দিয়েছেন।

দলের নেতাকর্মীদের এমন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের বিভিন্ন চাপের মুখে পড়ে তারা দল পরিবর্তন করছেন। তাদের মতে, বিপথগামী নেতাকর্মীদের ঘোর কাটলে আবার আপন ঘরে ফিরবেন তারা। তবে দলত্যাগীলা বলছেন, দলের পেছন শ্রম দিয়েও তাদেরকে যথাযথ মূল্যয়ন করা হয়নি।

গত কয়েক মাসে বিএনপি থেকে কয়েক হাজার নেতাকর্মী আওয়ামী লীগ কিংবা অন্য দলে যোগ দিয়েছেন। আর স্বেচ্ছায় পদত্যাগের সংখ্যাও কম নয়।

 

/এসটি/