হেলাল উদ্দিন বলেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকলে মেগা প্রকল্প পদ্মা সেতু, খানজাহান আলী বিমান বন্দর, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, মংলা বন্দরের উন্নয়নসহ সব প্রকল্প বন্ধ করে দেওয়া হতো।
সংসদ সদস্য আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে শিক্ষা, চিকিৎসা ও নিরাপত্তার নিশ্চিত হয়। আর বিএনপি ক্ষমতায় গেলে তারা হত্যাযজ্ঞে মেতে ওঠে।
চরবানিয়ারী মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি রায়ের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান মিয়া, বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, চিতলমারী উপজেলা চেয়ারম্যান মোল্লা মুজিবর রহমান শামীম, ভাইস চেয়ারম্যান রাশেদুল পুকুল প্রমুখ।
/এআর/