চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ নবিননগরে পাওয়ারট্রিলার উল্টে রান্নু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। আহত হয়েছেন পাওয়ারট্রিলার চালক শরিফুল (৫০)।  শরিবার রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়ী গ্রামের রান্নু এবং শরিফুল পাওয়ারট্রিলারে খড় ভর্তি করে বিক্রি করতে ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় আসছিল। পথি মধ্যে সরোজগঞ্জ নবিননগর নামক স্থানে পৌঁছালে পাওয়াট্রিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে উল্টে যায়। রান্নু পাওয়ারট্রিলারের নিচে চাপা পড়ে নিহত হয়। পরে টহলরত র‌্যাব-৬ এর সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে আহত শরিফুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রান্নুর লাশ উদ্ধার করে। পরে রাত ২টার দিকে রান্নুর পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করে।

সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

/এসটি/