পুলিশ ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে,সবুর মণ্ডল বৃহস্পতিবার বিকেলে শাহাবাদ বাজারে অবস্থান করছিলেন। এসময় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন তাকে তার পক্ষে নির্বাচনি কাজ শুরু করার জন্য চাপ প্রয়োগ করেন।এতে তিনি অস্বীকৃতি জানালে পান্না ও তার অনুসারী দুবৃর্ত্তরা মিলে লোহার রড দিয়ে পিটিয়ে সবুরকে গুরুতর আহত করে।স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবাস বিশ্বাস জানান,হামলাকারীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
/এআর/