দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সিরাজুল ইসলাম জানান, শুক্রবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে আসাবুল হক মুক্তকে গ্রেফতার করা হয়। তিনি জীবননগর নাসির সরদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
/বিটি/এআর/