কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জসিম উদ্দিন (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বহলবাড়িয়া মল্লিক পাড়া কবরস্থান মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়।
জসিম উদ্দিন বহলবাড়িয়া গ্রামের সরল কবিরাজের ছেলে। তিনি কৃষি কাজ করতেন।
মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) চাঁদ আলী জানান, রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হন জসিম। সকাল ৯টার দিকে স্থানীয়রা মাঠের মধ্যে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, তার গলায় রশির দাগ রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।