সাতক্ষীরায় জামায়াত-বিএনপির ১৯ কর্মীসহ গ্রেফতার ৯২

গ্রেফতারের প্রতীকী ছবিসাতক্ষীরায় নাশকতার মামলায় জামায়াত-শিবির-বিএনপির ১৯ কর্মীসহ ৯২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবির-বিএনপির ১৯ জন ও নিয়মিত মামলার ৭৩ জন আসামি রয়েছেন। এর মধ্যে জামায়াতের ১২ জন, শিবিরের ৫ জন ও বিএনপির দুইকর্মী রয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইওয়ান (পরিদর্শক) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, রাতে পুলিশের অভিযানে সদর থানায় ৩৩, কলারোয়ায় ৯, কালিগঞ্জে ৭, তালায় ৯, শ্যামনগরে ১১, আশাশুনিতে ৮, দেবহাটায় ৬ ও পাটকেলঘাটায় ৯ জন গ্রেফতার হয়েছে।
/এনএস/টিএন/আপ-এআর/