বেলা ১১ টায় নিরাপদ সড়ক চাই (নিসচা) নড়াইল জেলা শাখার আয়োজনে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সম্প্রতি লক্ষীপাশা-মহাজন সড়কের ১৩ কিলোমিটার ও লোহাগড়া-কালিশংকরপুর সড়কের ১০.৪৫ কিলোমিটার সংস্কার ও কার্পেটিংয়ে ৬ কোটি ৭৪ লক্ষ টাকা বরাদ্দ দেয় সড়ক ও জনপথ বিভাগ।
নড়াইল জেলা সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দরপত্রে কাজ পায় বাগেরহাটের ঠিকাদার মুজাহার এন্টারপ্রাইজ। গত বছরের ২৪ ডিসেম্বর ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে। দরপত্র অনুযায়ী চলতি বছরের ২৬ জুন কাজ শেষ হওয়ার কথা।
দরপত্রে সড়কের বিভিন্ন খানাখন্দ মেরামতের জন্য কার্যাদেশে ১ নম্বর ইট, ৪০ মিলিমিটার পুরু কার্পেটিং করার কথা উল্লে¬খ রয়েছে। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় নিম্নমানের খোয়া এবং পিচ ব্যবহারের ফলে পাথর ও খোয়া ইতোমধ্যে উঠতে শুরু করেছে।
এ বিষয়ে নড়াইল জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তাপসী দাস জানান, নিম্নমানের ইটের খোয়া দিয়ে রাস্তা মেরামতের অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সব ইটের খোয়া কাজের সাইট থেকে সরিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি।
ঠিকাদার মুজাহার এন্টারপ্রাইজ এর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।
নিসচার জেলা সভাপতি সৈয়দ খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নিসচার নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, লক্ষীপাশা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি লিয়াকত হোসেন বিশ্বাস, লোহাগড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো খায়রুল ইসলাম প্রমুখ।
/এইচকে/