খুলনায় মেয়র প্রার্থীরা কে কখন কোথায় ভোট দেবেন?

সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে শুরু হচ্ছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। এই সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন পাঁচ জন। তারাও ভোটার সঙ্গে যার যার কেন্দ্রে ভোট দেবেন।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক সকাল ৯টায় পাইওনিয়র স্কুল কেন্দ্রে ভোট দেবেন। জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম মধু সকাল সাড়ে ১০টায় ১৭ নম্বর ওয়ার্ডের সোনাডাঙ্গা আবাসিক এলাকা প্রথম ফেজের খুলনা কলেজিয়েট স্কুলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের হাফেজ মাওলানা আব্দুল আউয়াল ২৬নং ওয়ার্ড পশ্চিম বানিয়া খামার দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় সকাল ১০টায় ভোট প্রদান করবেন।

জাকের পার্টি মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী এস এম সাব্বির হোসেন ৩১ নম্বর ওয়ার্ডের মতিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ও স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক ভোট দেবেন খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রে।