১৫ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে গরু কোরবানি করে আসছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য কাজী সরোয়ার হোসেন। ঈদুল আজহার পরের দিন শুক্রবার (৩০ জুন) বেলা ১০টায় জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের বাগুডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে একটি গরু কোরবানি করেন তিনি। এ কোরবানির মাংস দলীয় নেতাকর্মীদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়।
কালিয়া উপজেলা নড়াগাতি থানার বাগুডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কাজী লোকমান হোসেন ছেলে কাজী সরোয়ার হোসেন ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতিতে হাতেখড়ি দেন। বর্তমানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও নড়াইল জেলা আওয়ামী লীগের সদস্য।
কাজী সরোয়ার হোসেন বলেন, গত ১৫ বছর ধরে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পক্ষে গরু কোরবানি করে আসছি। বঙ্গবন্ধুর পরিবারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা থেকে আমি এ কাজ করে আসছি। আমি শুধূ বঙ্গবন্ধু ও তার পরিবারের নামেই নয়, আমার বাবা-মাসহ পরিবারের সবার পক্ষে প্রতিবছর কোরবানি দিয়ে থাকি।