সাতক্ষীরায় বিলে অজ্ঞাত যুবকের লাশ

লাশ উদ্ধারসাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিল থেকে এক অজ্ঞাত যুবকের লাশ  উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের পাঁচপোতা বিলে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী এ তথ্য জানান।
পুলিশ জানায়, নিহত যুবকের মাথা ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছেন না। মঙ্গলবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
স্থানীয়রা জানান, এলাকার লোকজন বিলে ব্যাঙ ধরতে গিয়ে ওই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
/এনএস/এমএনএইচ/