জমিতে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেফতার

নড়াইলের পল্লিতে নিজ জমিতে গাঁজা চাষের অভিযোগের আবুল কালাম আজাদ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় জেলার  কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কলিমন গ্রামে তার বাড়ির পশ্চিম পাশে নিজ জমিতে চাষ করা গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবুল কালাম আজাদ উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের কলিমন গ্রামের লায়েক হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার ওসি ছাব্বিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামির নিজ মালিকানাধীন জমিতে চাষ করা গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।