খুলনায় চেয়ারম্যান পদে ৫০ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

ইউপি নির্বাচন-২০১৬খুলনা জেলার ৬৭ ইউপি থেকে চেয়ারম্যান ৫০ জন এবং সাধারণ মেম্বর পদে ১৬৫ জন এবং সংরক্ষিত মেম্বর পদে ১৬ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
দিঘলিয়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ সদস্য পদে ২৭ জন এবং সংরক্ষিত মেম্বর পদে ১ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন: সেনহাটিতে আওয়ামী লীগের বিদ্রোহী মইনুল ইসলাম জুয়েল, গাজীরহাটে আওয়ামী লীগের বিদ্রোহী মফিজুল ইসলাম ও বারাকপুরে গাজী মাসুম হোসেন এবং দিঘলিয়া সদর ইউপিতে শেখ মারুফুল ইসলাম ও সাইদুর রহমান শেখ।
পাইকগাছায় চেয়ারম্যান পদে ৭ জন, সাধারণ মেম্বর পদে ১৫ জন ও সংরক্ষিত মেম্বর পদে ৩ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন: গদাইপুর ইউপিতে বিএনপির আলাউদ্দিন রাজা, হরিঢালী ইউপিতে স্বতন্ত্র জাকারিয়া সিদ্দিকী ও তানজিম মোস্তাফিজ, কপিলমুনি ইউপিতে জামায়াত নেতা রবিউল ইসলাম মোড়ল, গড়ইখালী ইউপিতে স্বতন্ত্র মোস্তফা কামাল বন্ধন, সোলাদানা ইউপিতে স্বতন্ত্র রেজাউল করিম গাজী ও জামায়াতের কাজী তানজিদ আলম।
বটিয়াঘাটায় চেয়ারম্যান পদে পাঁচজন ও সাধারণ মেম্বর পদে ২২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে প্রত্যাহাকারীরা হলেন: জলমা ইউপিতে স্বতন্ত্র হরিপ্রসাদ বৈরাগী, গঙ্গরামপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী শিবপদ মণ্ডল, সুরখালী ইউপিতে বিএনপি মনোনীত কামরুল ইসলাম সিপার, বালিয়াডাঙ্গা ইউপিতে স্বতন্ত্র শিমুল শেখ ও আমিরপুর ইউপিতে বিএনপির বিদ্রোহী নাসিমুল ইসলাম নাসিম।

তেরখাদা উপজেলায় চেয়ারম্যান পাঁচজন, সাধারণ মেম্বর পদে ২৭ জন ও সংরক্ষিত মেম্বর পদে ৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে প্রত্যাহারকারীরা হলেন: সাচিয়াদহ ইউপিতে বুলবুল আহমেদ, হাসিনা বেগম, দেলোয়ার হোসেন ও সমীর উদ্দিন এবং আজগড়া ইউপিতে মো. হুমায়ুন কবীর।

কয়রায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এরা হলেন মহারাজপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী জহিরুল হক বাচ্চু, কয়রা সদর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী মতিউর রহমান ও দক্ষিণ বেদকাশি ইউপিতে রেজাউনুল করিম।

ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, সাধারণ মেম্বর পদে ৩৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন: সাহস ইউপিতে এস এম মাসুদ পারভেজ, সরাফপুর ইউপিতে মো. রাজু খা, মাগুরঘোনা ইউপিতে এস এম আমজাদ হোসেন, শোভনা ইউপিতে শেখ আমজাদ হোসেন, খর্নিয়া ইউপিতে শেখ শাহীনুর রহমান, ডুমুরিয়া সদর ইউপিতে জাহাঙ্গীর আলম, গুটুদিয়া ইউপিতে কাজী আব্দুল্লাহ, ভান্ডারপাড়া ইউপিতে গোপাল চন্দ্র দে ও নিত্যানন্দ মণ্ডল, ধামালিয়া ইউপিতে আবুল বাশার মোল্লা, মোস্তাক আহমেদ চৌধুরী ও খান তৌহিদুজ্জামান রাতুল এবং রুদাঘরা ইউপিতে মাহাবুবুর রহমান।

রূপসা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, সাধারণ মেম্বর পদে ২৯ জন ও সংরক্ষিত মেম্বর পদে ২ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন: আইচগাতী ইউপিতে আরিফুজ্জামান ও সুলতান মাহমুদ, শ্রীফলতলা ইউপিতে সাহাবুদ্দিন হালদার, নৈহাটি ইউপিতে আবু সাইদ হাফিজ ও টিএসবি ইউপিতে মোর্শেদুল আলম বাবু।

দাকোপে চেয়ারম্যান পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এখানে সাধারণ মেম্বর পদে ৬ জন ও সংরক্ষিত মেম্বর পদে একজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফুলতলার ৪টি ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে রয়েছে জামিরা ইউনিয়নে পাঁচজন ও আটরা গিলাতলা ইউনিয়নে দুজন।

/এএইচ/