যশোরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যশোর- ১ (শার্শা) আসনে তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবারও বিজয়ী হয়েছেন। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে নতুন মুখ ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা মার্কা নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদের জামাতা।
এছাড়া যশোর-৬ (কেশবপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান এমপি শাহীন চাকলাদারের নৌকা মার্কাকে হারিয়ে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম আজিজ খন্দকার। তিনি যশোর জেলা পরিষদের সাবেক সদস্য।
রবিবার (০৭ জানুয়ারি) রাত ৯টার দিকে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার।