আটকৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার নওপাড়া গ্রামের ফিরোজুর রহমান সলেমান (৩৮), ভাদালিয়া গ্রামের সেলিম উদ্দিন (৩২), স্বস্তিপুর গ্রামের সাইদুল ইসলাম (৩১)।
উদ্ধার হওয়া ব্যবসায়ী সাইফুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের খাদেম আলীর ছেলে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, শুক্রবার সকালে ভুষিমাল ব্যবসায়ী সাইফুল ইসলামকে হরিণাকুন্ডু শহর থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাচ্ছিলেন অপহরণকারীরা। পথিমধ্যে তার চিৎকার শুনে রঘুনাথপুর বাজারের লোকজন মাইক্রোবাসটি আটক করেন। সেখান থেকে লোকজন অপহরণকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
/বিটি/এএইচ/