বাগেরহাটে আগুনে তিনটি ঘর পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে তিনটি ঘর পুড়ে গেছে। শনিবার বেলা এগারোটার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় আগুন নেভাতে গিয়ে দুইজন আহত হয়েছেন।
বাগেরহাট ফারার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদিন তিতাস জানান, বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের নাজমুল সরদার, আদিলউদ্দিন সরদার ও সায়েম সরদারের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় তারা কেউ বাড়িতে ছিলেন না।
স্থানীয়রা আগুন দেখে বাগেরহাট ফায়ার সার্ভিসকে খবর দেয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আগুন নেভাকে গিয়ে স্থানীয় কবির শিকদার ও রাজু শেখ নামের দুই যুবক আহত হয়েছে। তাদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/জেবি/টিএন/আপ-এআর/