বাগেরহাটের মোরেলগঞ্জে মিজান সিকদার (৩২) নামে এক আওয়ামী কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে চৌদ্দঘর গ্রামের একটি বিদ্যালয়ের সেপটি ট্যাংক থেকে বস্তাবন্দি মিজানের মৃত দেহ উদ্ধার করা হয়।
তিনি শুক্রবার রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যায় তার বাড়ির বাগানে মিজানের ব্যবহৃত জুতা ও ঘড়ি পাওয়া যায়।পরে খোঁজাখুজির এক পর্যায়ে তারা লাশের সন্ধান পাওয়া যায়। খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়রা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মিজানের ছোট ভাই ইলিায়াস ও প্রতিবেশি গিয়াস তালুকদারকে আটক করে পুলিশে দিয়েছে।
এ ব্যাপারে মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরগাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় কর্মকার (৪২) নামে এক জুয়েলার্স ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাতে কেয়ার বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওসি বলেন, সঞ্জয় কর্মকারের বাড়ি পিরোজপুরের কাউখালীর উপজেলায়। তিনি মোরেলগঞ্জে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। সেখান থেকে সুন্দরবন দেখে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিহত হন।
/জেবি/এসটি/