মংলার আন্তর্জাতিক চ্যানেল খননের মাটি নিতে চায় মালদ্বীপ

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মাধব চন্দ্র রায়নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়ের নেতৃত্বে সরকারের একটি প্রতিনিধি দল মংলা-ঘষিয়াখালী চ্যানেলের চলমান খনন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চ্যানেলটি থেকে খননকৃত মাটি নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ সরকার। বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্টদূত পরিদর্শনে এসে মাটির নমুনা সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে এ পরিদর্শন সম্পন্ন হয়েছে।
আন্তর্জাতিক নৌরুট মংলা-ঘষিয়াখালী চ্যানেল সংশ্লিষ্ট ৮৩ খাল পুনঃখনন ও প্রস্তাবিত টাইডাল বেসিন স্থাপন করা হলে চ্যানেলের নাব্যতা ধরে রাখা সম্ভব বলে মনে করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড দ্রুত গতিতে কাজ চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি। বিআইডব্লিউটিএ মংলা-ঘষিয়াখালী চ্যানেল থেকে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখ ঘনমিটার মাটি উত্তোলন করা হয়েছে বলে সংশ্লিষ্ট দফতর জানায়।
সচিবের নেতৃত্বে নৌ-পরিবজন মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সাথে অন্যান্যের মধ্যে ছিলেন মালদ্বীপের রাষ্টদূত ড. মো. অসিম, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামাপ্রসাদ অধিকারী, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকসহ বিআইডব্লিউটিএ ও বাগেরহাট জেলা প্রশাসনের কর্মকর্তারা।


/এইচকে/