খুলনায় নাশকতার মামলায় বিএনপি নেতা গ্রেফতার

নাশকতার মামলায় খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি কাওছার আলী জমাদ্দারকে (৭৫) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে ফুলতলা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়কও।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নাশকতার একটি মামলায় কওছার আলী জমাদ্দারকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।
/এআর/