বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৯ বাংলাদেশি আটক

nonameবেনাপোল বন্দর থানার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। ঃ
রবিবার ভোরে বেনাপোল-সাদিপুর সড়ক থেকে বিজিবি সদস্যরা ওই ৯ যুবককে আটক করে।
আটককৃতরা হলেন- মুজিবর রহমান (৩০), সাজ্জাত হোসেন (৩১), জব্বার (৩১), রাজীব চন্দ্র (৩৪), সবুজ (২০), বিকাশ (১২), হরবিলাস (২২), তুহিন হোসেন (১৯) এবং শিপন শেখ (২১)।
বিজিবির নায়েক সুবেদার আব্দুল্লাহ আল ওয়াফি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে  নয় যুবককে আটক করা হয়। এ সময় তাদের কাছে কোনও বৈধ কাজপত্র না পাওয়ায় তাদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়।
/এসএনএইচ/টিএন/