খুলনা নগর ভবনে আগুন

খুলনা সিটি করপোরেশনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেড লাইসেন্স শাখার অফিস সহকারী কামরুল ইসলাম দরজা খোলার জন্য সেখানে যেতেই আগুন দেখতে পায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ৮টি ইউনিট নগরভবনে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার সকাল পৌনে নটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করা হয়। আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেসিসি মেয়রের সিএ শাহ মো. আল সানী জানান, নগর ভবনের পাঁচ তলায় ট্রেড লাইসেন্স শাখা ছাড়াও বাজার শাখা, শিক্ষা শাখা, আইন শাখার অফিস রয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
/এআর/