বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের(বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ড. বিজয় প্রকাশ। মঙ্গলবার (১ অক্টোবর) তিনি এই পদে যোগ দেন।
বিআইএফপিসিএল-রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ড. বিজয় প্রকাশ ভারতের এনটিপিসি লিমিটেডের নির্বাহী পরিচালক (সেফটি, সাসটেইনেবল, ডেভলপমেন্ট, এনভাইরনমেন্ট অ্যান্ড অ্যাশ ইউটিলাইজেশন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। আইআইটি, কানপুর থেকে নিয়োগের মাধ্যমে তিনি ১৯৮৯ সালে এনটিপিসিতে যোগ দেন। তিনি ৩৫ বছরের বেশি সময় ধরে এনটিপিসিতে বিভিন্ন পদে চাকরি করেছেন।
ড. বিজয় প্রকাশ ১৯৬৬ সালে ভারতে জন্ম নেন। তিনি ভারতের গোরাখপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ইন্ডিনিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), কানপুর থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স অব টেকনোলজি ডিগ্রি অর্জন করেন। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ইন্দিরাগান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নয়াদিল্লি থেকে সমাজর্কমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ড. বিজয় প্রকাশ বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।