কেন্দ্রীয় কারাগারের জেলার মহিউদ্দিন হায়দার জানান, তিনি শুনেছেন যুবকটির শরীরে এইচআইভি পজিটিভ রয়েছে। কিন্তু, বিষয়টি তিনি নিশ্চিত নন। কারন এখনও কোনও ডকুমেন্ট তিনি পাননি। সেই কারণে তিনি যারা এইচআইভি নিয়ে কাজ করে, তেমন একটি সংস্থার (আশার আলো) সঙ্গে যোগাযোগ করেছেন। তারা ওই যুবকের রক্ত পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে পারবে বলে জানান।
তবে হাসপাতালের প্যাথলজি বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিসিটির (ভলান্টারি কাউন্সিলিং অ্যান্ড টেস্টিং) মাধ্যমে জানা যায় তার এইচআইভি পজিটিভ। কারা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে তার রক্ত পরীক্ষার আবেদন করলে তার ভিসিটি করা হয়।
উল্লেখ্য, যুবকটি একটি মাদক মামলায় (মামলা নম্বর এসটিসি-২৮৭/১০, জিআর-১/০৯) চলতি বছরের ৮ মার্চ সাজাপ্রাপ্ত হন। আদালত তাকে দুই বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।
/জেবি/এআর/