বাগেরহাটের মোড়েলগঞ্জ ও রামপাল থানার ওসি বদলির আদেশ

বাগেরহাটনির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ার অভিযোগে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও রামপাল থানার ওসিকে বদলির আদেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার রাতে বাগেরহাট জেলা নির্বাচন অফিস বরাবর পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ আদেশ দেওয়া হয় বলে জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমীন মল্লিক নিশ্চিত করেছেন।
জেলা নির্বাচন অফিসার মো. রুহুল আমীন মল্লিক বলেন, নির্বাচনি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশন থেকে মোড়েলগঞ্জ থানার ওসি মো. শাহ আলম মিয়া ও রামপাল থানার ওসি মো. রফিকুল ইসলামকে বদলির আদেশ দিয়েছেন নির্বাচন কমিশন।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা ওই দুই পুলিশ কর্মকর্তার বদলির আদেশের সত্যতা নিশ্চিত করেছেন।
/জেবি/এআর/